Don't Miss
Home / আজকের সংবাদ / বিশ্বব্যাপী করোনার তান্ডব। একদিনে ১৪ হাজার মৃত্যু

বিশ্বব্যাপী করোনার তান্ডব। একদিনে ১৪ হাজার মৃত্যু

এমএনএ সংবাদ ডেস্ক :  বিশ্বজুড়ে গত এক বছরের বেশি সময় চলা করোনার তাণ্ডব এখনও চলছে ভয়াবহ আকারেই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৫ লাখ (৪ লাখ ৮২ হাজার) মানুষ। মারা গেছেন ১৪ হাজার ২৪৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৮ হাজার ৮৫৩ জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ৭ হাজার ২৩১ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৭৫ লাখ ১৪ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে একদিনে ৩ হাজার ৫৭২ জনের মৃত্যু হয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। এখন ৪ লাখ ৭০ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ২ কোটি ৭৪ লাখের বেশি সংক্রমিত।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু মেক্সিকোতে। দেশটিতে একদিনে মারা গেছে ১ হাজার ৬৮২ জন। আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫৭৫ জন। গত তিন মাস পর আবার বৃদ্ধি পেয়েছে ব্রাজিলের মৃত্যু এবং আক্রান্তের হার। দেশটিতে একদিনে মৃত্যু ১ হাজার ২৪৪ জন, আক্রান্ত ৫১ হাজার ৩১৯ জন।

একদিনে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে। দেশটিতে মৃত্যু ১ হাজার ১৪ জন, আক্রান্ত ১৯ হাজার ১১৪ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনার আবারও ছড়িয়ে পড়ছে ল্যাটিন আমেরিকার দেশে, সম্প্রতি ইউরোপের দেশগুলোতেও মৃত্যু বাড়ছে। স্পেনে একদিনে মৃত্যু ৫৮৪ জন, ফ্রান্সে ৪১৩ এবং ইটালি ৩৭৭ জন এবং জার্মানিতে ৭৭৬ জন।

অন্যদিকে রাশিয়ায় মৃত্যু ৫২৭ জন, আক্রান্ত ১৬ হাজার ৬৬৮ জন। পোলান্ডে ৩৬৮, সাউথ আফ্রিকায় ২৯৭ জন ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

x

Check Also

ঢাকা দক্ষিণে মেয়র পদে জামায়াতের প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের অস্বীকার!

এমএনএ প্রতিবেদক ঢাকা মহানগর দক্ষিণে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সম্ভাব্য ...