Don't Miss
Home / আজকের সংবাদ / বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়ালো ২৫ লাখ

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়ালো ২৫ লাখ

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৫ লাখেরও বেশি মানুষ। আর গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ১০ হাজার ৮০০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৫ হাজার ২০০ জন আর প্রাণ হারিয়েছে ২ হাজার ৫২৫ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৫ লাখ ১৮ হাজারের বেশি।মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরই মধ্যে সেখানে প্রাণ হারিয়েছে আড়াই লাখের বেশি মানুষ। একদিনেই সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৩০০ জন আর প্রাণ হারিয়েছে ১ হাজার ৪৩৩।

ভারত ও ব্রাজিলে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা প্রায় কাছাকাছি। ব্রাজিলে যেখানে মোট আক্রান্ত শনাক্ত ১ কোটি ৩ লাখের বেশি, ভারতে সেই সংখ্যা ১ কোটি ১০ লাখেরও বেশি। একদিনে ভারতে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ হাজার জন। একদিনে ১৪৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে সারাবিশ্বে ১১ কোটি ৩০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...