Don't Miss
Home / অর্থনীতি / বিশ্বের মধ্যে সবচেয়ে বিনিয়োগবান্ধব দেশ বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশ্বের মধ্যে
বিশ্বের মধ্যে

বিশ্বের মধ্যে সবচেয়ে বিনিয়োগবান্ধব দেশ বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ অর্থনীতি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বিনিয়োগবান্ধব দেশ। ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে, বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাপানি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিল্প কারখানা গড়ে তুলতে হবে। কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। তাই কৃষি জমি রক্ষা করতে হবে। এর পাশাপাশি শিল্প কারখানাও গড়ে তুলতে হবে।

বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতার কথাও তুলে ধরেন সরকারপ্রধান। বলেন, জাপান আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে। তারা মেট্রোরেল বিমানবন্দরসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নির্মাণ করে দিচ্ছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...