Don't Miss
Home / হোম স্লাইডার / বিয়ের আগে যেসব খাবার খাওয়া একেবারেই ঠিক নয়
বিয়ে

বিয়ের আগে যেসব খাবার খাওয়া একেবারেই ঠিক নয়

এমএনএ জীবনচর্চা রিপোর্টঃ বিয়ে নিয়ে সকলের মধ্যেই অনেক জল্পনা-কল্পনা থাকে। বিয়ে জীবনে একটি বহুল প্রতিক্ষীত আশার নাম। বিয়ে ছাড়া প্রত্যেক ছেলে-মেয়েই যেনো অসম্পূর্ণ জীবন-যাপন করেন।

তবে বিয়ের আগে এটা করা উচিৎ ওটা করা উচিত নয় এমন কথা বাড়ির মুরুব্বিদের মুখে অনেকে শুনে থাকবেন। এক নজরে দেখে নিন, বিয়ের আগে যেসব খাবার খাওয়া উচিত নয়-

১) কফি: স্ট্রেস কমানো জন্য কফি খুবই উপকারি। কিন্তু বিয়ের অন্তত এক মাস আগেই ছাড়তে হবে কফি। কারণ এ সময় বেশি ঘুমের খুব প্রয়োজন। কফি খেলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়তে পারে। অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। তাই বিয়ের আগে কফিকে না বলুন।

২) শুকনো ফল: এ ধরনের ফল স্বাস্থ্যকর হলেও বিয়ের আগে খাওয়া যাবে না। কারণ শুকনো ফলে ফ্রুক্টোজ ও গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। যা খেলে ওজন বাড়তে পারে।

৩) কার্বনেটেড পানীয়: সফট ড্রিঙ্কের মধ্যে চিনির পরিমাণ বেশি থাকে। যা শরীরের ওজন বাড়ায় এবং স্বাস্থ্যের ক্ষতি করে। তাই বিয়ের আগে কার্বনেটেড পানীয় দূরে রাখুন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...