Don't Miss
Home / সাহিত্যপাড়া / বিয়ের দিন এগিয়ে আনলেন ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফ

বিয়ের দিন এগিয়ে আনলেন ক্যাটরিনা

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ রাজস্থানে রাজকীয় পরিবেশে বিয়ে করতে চান। এই কথা অবশ্য আগেই জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমে। সাজতে চান রানির মতো করে।ধুমধাম করে নিজের বিয়ের আয়োজন সারতে চান এই অভিনেত্রী। তাই সুবিধা মতো নিজের বিয়ের দিন এগিয়ে এনেছেন ক্যাটরিনা কাইফ!

অভিনেতা ভিকি কৌশল তার সিনেমার শুটিং শেষ করে ২০২২ সালের মে মাসে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ক্যাটরিনা এতো দিন অপেক্ষা করতে নারাজ। এরই মধ্যে শুরু হয়েছে বিয়ের পূর্ববতী আয়োজন। বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন রাজস্থানকে। তবে মে মাসে প্রচণ্ড গরম থাকায় শীতেই শুভ কাজ সেরে ফেলতে চাইছেন ‘সূর্যবংশী’ সিনেমার নায়িকা।

ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিয়ে কোথায় হবে, কী পোশাক পরবে—ক্যাটরিনা সব ঠিক করে রেখেছিল। মে মাসে রাজস্থানে খুব গরম পড়বে বলে তখন সেখানে অনুষ্ঠান করা সম্ভব নয়।’খোলা জায়গায় সাজিয়ে গুছিয়ে বিয়ে করবেন ভিকি-ক্যাটরিনা। সারাদিন জুড়ে প্রচুর নিয়মকানুন মেনে সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। গরমে এতো ঝক্কি সামলানো মুশকিল। তাই ডিসেম্বরের ঠাণ্ডায় নিজের ইচ্ছেপূরণ করতে চাইছেন ভিকির প্রেমিকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে পুরনো ভিডিও পোস্ট হয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের গুঞ্জনের মাঝে তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি আসলে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। সেখানেই সকলের সামনে ক্যাটরিনা কাইফকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ভিকি কৌশল। আর ভিকির কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে লজ্জায় লাল হয়ে যেতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।

ভিডিওটিতে ভিকিকে ক্যাটরিনার উদ্দেশ্যে বলতে দেখা যাচ্ছে, ‘কেনো তুমি ভিকি কৌশলের মতো একটি ছেলে খুঁজে নিচ্ছো না আর ওকে বিয়ে করছ না? এখন বিয়ের মওসুম চলছে। তাই আমি মনে করলাম তুমিও হয়তো বিয়ে নিয়ে এমন কিছু ভাবছ। তাই তোমাকে জিজ্ঞাসা করেই ফেললাম।’ভিকি কৌশলের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে ক্যাটরিনা কাইফ ‘কী?’ বলে প্রশ্ন করেন। এমন পরিস্থিতির মাঝেই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সালমান খানের জনপ্রিয় গান ‘মুঝসে শাদি করোগি’। ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠতেই ভিকি কৌশলও গেয়ে ওঠেন।

সেই ভিডিওতেই অন্য একটি দৃশ্যে দেখা যাচ্ছে, জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা ভিকি কৌশলকে বলছেন, ‘আজকাল বিড়ালও যদি আপনার সামনের রাস্তা দিয়ে চলে যায়, তাহলে আপনি কিছু মনে করেন না। কারণ, আপনার তো ‘ক্যাট’ পছন্দের।’ কপিল শর্মার এমন কথা শুনে মুচকি হেসে উঠেন ভিকি কৌশলকে। ফলে সবমিলিয়ে যা আন্দাজ করার অনুরাগীরা কিছুটা তো করেই ফেলছেন!

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...