Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / বুধবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার
বৌদ্ধ পূর্ণিমা

বুধবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (২৬ মে) সরকারি ছুটি। এদিন ব্যাংকের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ফলে ব্যাংক ও পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।

ডিএসই, সিএসই এবং ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল ২৬ মে, বৌদ্ধ ধর্মাবম্বীদের ‘বৌদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই বুধবার দেশের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান থাকবে। এদিন ব্যাংক ও পুঁজিবাজারও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৭ মে) থেকে যথারীতি ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন চলবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের।

তবে বৃহস্পতিবার থেকে আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

একইভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় শেয়ার বাজারে লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...