Don't Miss
Home / হোম স্লাইডার / ব্যক্তিত্ব প্রকাশ পায় খরচের ধাঁচে
মানুষ

ব্যক্তিত্ব প্রকাশ পায় খরচের ধাঁচে

এমএনএ জীবনচর্চা ডেস্কঃ মানুষ চেনা বড়ই কঠিন। বছরের পর বছর একসঙ্গে বাস করেও অনেকসময় একজন আরেকজনকে চিনতে পারেন না। অনেকসময নিজেকেও চিনতে পারে না মানুষ। সাম্প্রতিক এক গবেষণা বলছে, কে কিভাবে খরচ করেন তাতেই ধরা পড়ে তার ব্যক্তিত্ব।

সাইকোলজিকাল সায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষনায় অংশ নিয়েছিলেন ২ হাজার অংশগ্রহনকারী। এদের প্রায় ২০ লাখ অনলাইন লেনদেনের ওপর নজর রেখে গবেষকরা সিদ্ধান্তে আসেন, যে রকম খরচ করেছেন, তার সঙ্গে ব্যক্তির স্বভাব এবং ব্যাক্তিত্বের মিল রয়েছে।

লন্ডনের ইউনিভার্সিটি কলেজের গবেষক জো গ্ল্যাডস্টোন বলেন, ‘এই প্রথম কোনও গবেষণায় মানুষের খরচের প্রবণতা থেকে তার ব্যক্তিত্বের ধারণা পাওয়া গেল’।

গবেষণায় অংশগ্রহণকারীদের খরচ সংক্রান্ত নানা প্রশ্নও করা হয়েছিল। গবেষণায় দেখা যায়, যারা নানারকম অভিজ্ঞতার সম্মুখীন হন, তারা বিমানে বেশি খরচ করেন। যারা কিছুটা বহির্মুখী, তারা খাবার আর পানীয়তে বেশি ব্যয় করেন। যারা বৈষয়িক, তারা গয়নাতে বেশি খরচ করেন। যারা অমায়িক চরিত্রের, তারা দান ধ্যান করে থাকেন। অন্যদিকে যারা ন্যায়নিষ্ঠ তারা বেশি অর্থ সঞ্চয় করেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...