Don't Miss
Home / অর্থনীতি / ব্যবসার প্রসারে লোগো পাল্টাচ্ছে টেলিটক

ব্যবসার প্রসারে লোগো পাল্টাচ্ছে টেলিটক

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : গ্রাহক সেবা নিয়ে নানা অভিযোগের মুখে থাকা রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক ব্যবসার প্রসারে পাল্টাচ্ছে লোগো সহ বিস্তর কিছু। প্রাথমিকভাবে নতুন লোগো ও রি-ব্রান্ডিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ জানান, আগামীকাল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নতুন লোগো উন্মোচন ও রি-ব্রান্ডিং কার্যক্রম উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

Teletalk

রি-ব্রান্ডিং কার্যক্রমে টেলিটকের সেবায় কী পরিবর্তন আসছে- তা ওই অনুষ্ঠানেই জানানো হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী তারানা জানুয়ারি মাসে জানিয়েছিলেন, টেলিটকের নতুন লোগো আসবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে টেলিটককে একেবারে রি-ব্র্যান্ডিং করা হবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে টেলিটক ৬ থেকে ৭ মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বেসরকারি অপারেটরদের প্রায় এক বছর আগে টেলিটক থ্রিজি সেবা দেওয়ার অনুমোদন পেলেও প্রতিযোগিতায় সবার পেছনেই তাদের অবস্থান।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে, গত জানুয়ারির শেষ নাগাদ টেলিটকের গ্রাহক ছিল ৪২ লাখের বেশি, যেখানে বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহক ১৩ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।

নম্বর ঠিক রেখে অপারেটর বদল (এমএএনপি) শুরু হলে টেলিটকের অবস্থার উন্নতি হবে আশা করছেন তারানা হালিম।

x

Check Also

যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন ডলারের উড়োজাহাজ চুক্তি করছে বিমান

বিশেষ প্রতিনিধি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের শীর্ষ বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল ...