Don't Miss
Home / আজকের সংবাদ / ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে সন্ত্রাসী হামলা, নিহত ৫

ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে সন্ত্রাসী হামলা, নিহত ৫

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে গতকাল বুধবার অধিবেশন চলার সময় পার্লামেন্ট ভবনের সামনে গুলি ও ছুরি দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্য একজন নারী ও পুলিশের একজন সদস্য রয়েছেন।

আহতদের মধ্যে ফ্রান্সের কয়েকটি স্কুল শিশুও রয়েছে। আহতদের যে ছবি গণমাধ্যমে এসেছে, তাদের রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছে। সন্দেহভাজন ওই হামলাকারীকে গুলি করেছে পুলিশ। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল বুধবার এ ঘটনার পর পুরো পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, পার্লামেন্টের অদূরে ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে একটি গাড়ি দিয়ে পাঁচজনকে চাপা দেয়। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজন নারীর মৃত্যু হয়েছে। ওই হামলাকারী পুলিশের এক সদস্যকে পার্লামেন্ট ভবনের সামনে ছুরিকাঘাত করেন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন যে হামলাকারীকে গুলি করা হয়েছে, তিনিই গাড়িতে করে আসার সময় ওই সেতুতে পাঁচজনকে চাপা দেন। পরে পার্লামেন্ট ভবনের বাইরের রেলিংয়ে ধাক্কা খায় তার গাড়ি। সেখান থেকে নেমে তিনি পুলিশের ওপর হামলা করেন।

একজন চিকিৎসকের উদ্ধৃতি ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালে আনা আহত এক নারী মারা গেছেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনার পর আহত কয়েকজনকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। ওই হাসপাতালের চিকিৎসক কলিন অ্যান্ডারসন বলেন, একজন পুলিশ অফিসার মাথায় আঘাত পেয়ে এখানে ভর্তি হয়েছেন। তাঁকে কিং কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংটনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, ছুরি নিয়ে পুলিশের ওপর হামলাকারী ওই ব্যক্তিকে গুলি করেছে পুলিশ।

রয়টার্সের এক আলোকচিত্রী জানিয়েছেন, ওয়েস্টমিনস্টার ব্রিজের আশে পাশে তিনি অন্তত ১২ জনকে আহত অবস্থায় দেখেছেন। হাউস অব কমন্সের নেতা রয়টার্সকে জানিয়েছেন তিনি প্রচণ্ড আওয়াজ শুনেছেন।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ছুরি হাতে এক ব্যক্তিকে পার্লামেন্ট ভবনের দিকে দৌড়াতে দেখা গেছে। পার্লামেন্ট সদস্য এবং সাংবাদিকেরা টুইটারে বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।

দেশটির পার্লামেন্টের এক কর্মকর্তা জানান, পার্লামেন্টের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। ওয়েস্টমিনস্টার ব্রিজে গতকাল বুধবার বিকালের এই গোলাগুলিতে আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। এ কারণে পার্লামেন্ট ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। হাউস কমন্সের অধিবেশন স্থগিত করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের নিজ নিজ কার্যালয়ে থাকতে বলা হয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হামলার এক বছরের মাথায় যুক্তরাজ্যর পার্লামেন্টের বাইরে এমন ঘটনা ঘটল।

হোয়াইট হাউসের মুখপাত্র শেন স্পাইসার জানান, ঘটনার পর নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন।

এ ঘটনার পর লন্ডনের পার্লামেন্ট প্রাঙ্গনে হামলার পর নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর। যারা আমাদের জীবনে বিঘ্ন ঘটাতে চায় আমরা তাদের একত্রিত হয়ে মোকাবেলা করবো। লন্ডনবাসী সন্ত্রাসের কাছে হার মানবে না।

তিনি আরও বলেন, আমরা সবসময়ই পেরেছি। সামনেও পারবো। আমি লন্ডনবাসী ও অতিথিদের বলতে চাই, আপনারা আতংকিত হবেন না।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...