Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতীয় মিগ-২১ আকাশেই ভেঙ্গে পড়লো

ভারতীয় মিগ-২১ আকাশেই ভেঙ্গে পড়লো

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের সুরাটগড়ে দেশটির বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বায়ুসেনার পক্ষে টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কোনো প্রাণহানি ঘটে নি। পাইলট অক্ষত রয়েছেন বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যম।

জানা গেছে, প্রশিক্ষণের জন্যই ওড়ানো হচ্ছিল যুদ্ধবিমানটি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...