Don't Miss
Home / আজকের সংবাদ / ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ, নিহত ১২

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ, নিহত ১২

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী টানা দুইদিনের বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী কারাকাসে প্রেসিডেন্টবিরোধী চলামান বিক্ষোভে গত তিন সপ্তাহে নিহতের সংখ্যা ২০ জন ছাড়ালো।

দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাতে আজ শনিবার এ খবর জানায় কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এ ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করে দেশটির ভাইস প্রেসিডেন্ট তারেক এল অ্যাইসামি বলেন, বিরোধী দলের নেতৃত্বে দেশ এখন অযৌক্তিক সহিংসতার মুখোমুখি।

কারাকাসের দক্ষিণ, পশ্চিম ও পূর্ব সড়কে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে স্থানীয় পুলিশ। এতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সহিংসতার ১২ জন নিহতের ঘটনা ঘটে। নিহতদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে।

ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে এই বিক্ষোভ। এর আগেও কারাকাসে বেশ কয়েকবার প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ হয়েছে। তবে এবারের বিক্ষোভকে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।

x

Check Also

লেবানন-ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...