Don't Miss
Home / জাতীয় / মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলার সব উপায় কাজে লাগাতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলার সব উপায় কাজে লাগাতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

এমএনএ প্রতিবেদক

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত, তবে মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাতেও সব উপায় কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, “দুর্যোগ কখনো আগাম সতর্কতা না দিয়ে আসে; জীবন ও জনপদে হঠাৎ আঘাত হানে। তাই দুর্যোগের প্রভাব কমাতে সব সময় প্রস্তুত থাকা অপরিহার্য। এর জন্য প্রয়োজন সহযোগিতা, সহমর্মিতা, সংকল্প, সাহস, সমন্বয়, সৌহার্দ্য ও সম্প্রীতি।”

এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে, যা প্রতিবছর ১০ মার্চ পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য: “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান, এবং উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...