Don't Miss
Home / আজকের সংবাদ / মাহমুদউল্লাহ’র দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ৫১৩ রান

মাহমুদউল্লাহ’র দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ৫১৩ রান

এমএনএ স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত প্রথম দিন কাটানোর পর দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির পর সবকটি উইকেট হারালেও মাহমুদউল্লাহ’র দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ৫১৩ রান। দ্বিতীয় দিনের সকালে দ্রুত তিন উইকেট হারালেও হাফসেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৫০০ রান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
১২৯ দশমিক ৫ ওভার খেলে বাংলাদেশ ৫১৩ রান সংগ্রহ করে। টেস্টে এটি পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের।
১৩৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৮৩ ‍রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজুর রহমান সুরাঙ্গা লাকমালের তৃতীয় শিকার হয়ে ব্যক্তিগত ৮ রানে ফেরেন।
দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমে বাকি ৬ উইকেটে ১৩৯ রান যোগ করে বাংলাদেশ।
ডাবল সেঞ্চুরির স্বপ্ন পূরণ হলো না মুমিনুল হকের। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরুর পর তৃতীয় ওভারে ফিরে যান তিনি। ২১৪ বলের ইনিংসে আগের দিনের ১৭৫ রানের সঙ্গে যোগ করেন মাত্র ১ রান। রঙ্গনা হেরাথের বলে কুশল মেন্ডিসের তালুবন্দি হন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৭৬ রানের ইনিংসটি সাজান তিনি।
এরপর দ্রুত আরও ২ উইকেট হারায় স্বাগতিকরা। মুমিনুলের পর ক্রিজে আসেন মোসাদ্দেক হোসেন। কিন্তু ৯৭তম ওভারে সেই হেরাথের বলেই মিডঅনে ক্যাচ দেন মোসাদ্দেক (৮)। মেহেদী হাসান মিরাজ (২০) ১৯ বলে ২০ রান করে ব্যাকওয়ার্ড পয়েন্টে বল পাঠিয়ে ৩ রান নিতে গিয়ে আউট হন।
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৭৪ রান করে দিন শেষ করেছিল বাংলাদেশ। প্রথম দিন শেষে মমিনুল হক ১৭৫ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন।
এ ছাড়াও দলের পক্ষে তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুশফিকুর রহিম ৯২ ও লিটন কুমার দাস শূন্য রান করেন।
লংকার পক্ষে তিনটি করে উইকেট নেন লাকমল ও রঙ্গনা হেরাথ। দুটি উইকেট নেন লাকশান সান্দাকান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস : (প্রথম দিন ৩৭৪/৪) ১২৯.৫ ওভারে ৫১৩ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মুস্তাফিজ ৮; লাকমল ২৩.৫-৪-৬৮-৩, কুমারা ১৫-১-৭৯-০, দিলরুয়ান ২৭-৪-১১২-১, হেরাথ ৩৭-২-১৫০-৩, সান্দাকান ২২৩-১-৯২-২, ধনঞ্জয়া ৫-০-১২-০)
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...