Don't Miss
Home / আজকের সংবাদ / মিডিয়ার সব মাধ্যমে ভিজ্যুয়ালি পুলিশকে সঠিকভাবে উপস্থাপনের আহ্বান- পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

মিডিয়ার সব মাধ্যমে ভিজ্যুয়ালি পুলিশকে সঠিকভাবে উপস্থাপনের আহ্বান- পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

এমএনএ সংবাদ ডেস্ক :  নাটক সিনেমাসহ মিডিয়ার সব মাধ্যমে ভিজ্যুয়ালি পুলিশকে সঠিকভাবে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

কোনোভাবেই যেন পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা না হয় সেজন্য নাটক সিনেমার বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সভা করেন ডিএমপি কমিশনার।

বুধবার সকালে ঘণ্টাব্যাপী এ সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতি, ডিরেক্টরস গিল্ড, শিল্পী সংঘ, নাট্যকার সংঘ, প্রেজেন্টারস প্লাটফর্মের নেতারা।

ডিএমপি কমিশনারের কার্যালয়ে মত বিনিময় সভা থেকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে বলেন, পুলিশের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য কমিশনার সাহেব আহ্বান জানিয়েছেন। এছাড়া নাটক সিনেমায় পুলিশের পোশাক ব্যবহারের আরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পুলিশের ইতিবাচক দিক ও প্রয়োজনে সহায়তার আশ্বাস ছিল মত বিনিময় সবার উদ্দেশ্য। প্রত্যেক সংগঠনের নেতারা উপস্থিত থেকে কথা দিয়েছি, পুলিশের ভাবমূর্তি নষ্ট হবে না।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক বলেন, ডিএমপি কমিশনার সকলের সঙ্গে পরিচিত হয়েছেন। পুলিশের সঙ্গে নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। যার যার অবস্থার ও পেশার দিক থেকে সম্পর্কের উন্নয়নের কথা বলা হয়েছে। নাটক সিনেমায় পুলিশের চরিত্রের প্রয়োজন হলে অবশ্যই কোনো সহযোগিতার দরকার পড়লে ডিএমপি থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বলা হয়েছে। যদি কোনো নেগেটিভ দিক তুলে ধরার প্রয়োজন পড়ে সেটির যৌক্তিকতা মাথায় রাখতে বলা হয়েছে। অন্যরা প্রভাবিত না হয় সেটাও খেয়াল করতে হবে।

প্রেজেন্টারস প্লাটফর্ম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আনজাম মাসুদ জানান, প্রায় দুই ঘণ্টা ধরে মত বিনিময় সভা চলে। ডিএমপি কমিশনারের উপস্থিতিতে মত বিনিময় সভা শুরু হয়। আনজাম মাসুদ বলেন, পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে নাটক সিনেমায় যদি পুলিশের চরিত্রের প্রয়োজন হয় সেখানে সঠিকভাবে যেন পুলিশকে তুলে ধরা হয় সে বিষয়ে ডিএমপি কমিশনার তাগিদ দিয়েছেন।

তিনি আরো বলেন, এছাড়া পুলিশের পদমর্যাদা অনুযায়ী পোশাক, ব্যাচ, ক্যাপ সবকিছু সঠিকভাবে জেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে নির্মাতা বা নাটক/সিনেমা সংশ্লিষ্টদের। ইতিবাচক বা নেতিবাচক যেটাই হোক সেটি যেন সঠিকভাবে প্রচার করা হয়।

নাটক সিনেমার সবগুলো সংগঠনের সদস্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বলিউল আলম খোকন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, শামসুল আলম, নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু, অভিনেতা ও সংগঠক আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, তানভীন সুইটি, সাজু খাদেম, নাট্যকার মাসুম রেজা, চিত্রনায়ক ডিএ তায়েব সহ ডিএমপির উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...