Don't Miss
Home / আজকের সংবাদ / ‘মিস ইউনিভার্স’ হলেন আফ্রিকান সুন্দরী নেল-পিটার্স

‘মিস ইউনিভার্স’ হলেন আফ্রিকান সুন্দরী নেল-পিটার্স

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : চলতি বছর ‘মিস ইউনিভার্স’ খেতাব জয় করেছেন দক্ষিণ আফ্রিকার সুন্দরী ডেমি-লেই নেল-পিটার্স।
২২ বছর বয়সী ডেমি লেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বাসিন্দা। তিনি ২০১৭ সালে মিস সাউথ আফ্রিকা খেতাবও জেতেন। গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৯২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হন ২২ বছর বয়সী পিটার্স।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্থানীয় সময় গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৬তম আসরের মুকুট নিজের করে নিতে নেল-পিটার্স পেছনে ফেলেন কলম্বিয়ার লরা গঞ্জালেস ও জ্যামাইকার ডেভিনা বেনেটকে।
নতুন মিস ইউনিভার্সকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ফরাসি সুন্দরী আইরিস মিতেনায়েরা।
কলম্বিয়ার সুন্দরী লরা গঞ্জালেস এবারের আসরে দ্বিতীয় স্থান অর্জন করেন। আর জ্যামাইকার ডেভিনা ছিলেন তৃতীয় স্থানে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০০ জন সুন্দরী এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন। কম্বোডিয়া, লাউস ও নেপাল প্রথমবারের মতো এবার এই প্রতিযোগিতায় অংশ নেয়।
ক’দিন আগেই চীনে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মুকুট জেতেন ভারতীয় সুন্দরী মানুষী চিল্লার। তবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নেওয়া ভারতীয় সুন্দরী সফল হতে পারেননি।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শুরু থেকেই সবার নজর কেড়ে নিয়েছিলেন ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার নেল পিটার্স। শুধু সৌন্দর্যই নয়, নিজের মেধা এবং বুদ্ধি দিয়ে প্রথম থেকেই মিস ইউনিভার্স দর্শকদের মন জয় করেন তিনি। নারীদের আত্মরক্ষার বিষয়ে ডেমি লেই নেল পিটার্সের ভীষণ আগ্রহ। তার ইচ্ছা, নারীদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়ার। তিনি সচেতন নারী অধিকার নিয়েও।
নতুন ‘মিস ইউনিভার্স’ নেল-পিটার্সের জন্ম ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকায় হলেও, পরবর্তীতে নিউইয়র্কের বাসিন্দা হন ডেমি লেই। নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে লেখাপড়া করেন তিনি। মডেলিং এর মাধ্যমে গ্ল্যামার জগতে পা রেখেন। এর আগে, মিস সাউথ আফ্রিকা খেতাবও জয় করেন পিটার্স। এ বছর একই সাথে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স দুই প্রতিযোগিতায়ই দক্ষিণ আফ্রিকার হয়ে লড়ার টিকেট পান তিনি।
ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রিধারী এই সুন্দরী ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বলেন, ‘মিস ইউনিভার্স এমন একজন নারী যিনি ভয়কে জয় করেছেন এবং এর মধ্য দিয়ে তিনি আরও অনেক নারীকে ভয় জয় করার সাহায্য করার সক্ষমতা অর্জন করেছেন।’
নেল-পিটার্স আরও বলেন, ‘তিনি [মিস ইউনিভার্স] এমন একজন নারী যার কাছে যা কিছুই চাওয়া হোক না কেন, তা কখনোই বেশি বেশি হয়ে যায় না এবং আমি মনে করি— আমি তেমনই একজন।’
১৯৭৮ সালের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার কোন প্রতিযোগী এই খেতাব জিতলেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৬তম আসরে প্রথম রানার-আপ হয়েছেন কলম্বিয়ান সুন্দরী লরা গনজালেস। আর দ্বিতীয় রানার-আপ হয়েছেন জ্যামাইকান সুন্দরী ডেভিনা বেনেট।
x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...