Don't Miss
Home / আজকের সংবাদ / ম্যানচেস্টারে হামলার ছবি প্রকাশে ব্রিটেনের ক্ষোভ

ম্যানচেস্টারে হামলার ছবি প্রকাশে ব্রিটেনের ক্ষোভ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে হামলার ঘটনাস্থলের যে ছবি মার্কিন গণমাধ্যম প্রকাশ করেছে তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে।

সেখান থেকে অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেন, ব্রিটিশ পুলিশ অনুসন্ধান সংক্রান্ত কার্যক্রমের স্বার্থে তথ্যের নিয়ন্ত্রণ তারা নিজেদের কাছে রাখতে চায়। ফলে এটা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হলে তা অবশ্যই বিরক্তিকর।

এছাড়া হামলার বেশকিছু তথ্য মার্কিন বিভিন্ন সূত্র মারফত প্রকাশ করা হয়েছে, যা ব্রিটিশ কর্তৃপক্ষ মোটেও পছন্দ করেনি। তাদের বিশ্বাস, হোয়াইট হাউজের চেয়ে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থায় এই ছবি ও তথ্য ফাঁসের হোতা থাকার সম্ভাবনা বেশি।

এদিকে ম্যানচেস্টারে হামলার ঘটনাস্থলের ফাঁস হওয়া ছবি ও তথ্য প্রকাশ করায় নিউইয়র্ক টাইমস পত্রিকার ব্যাপক সমালোচনা করেছে ব্রিটিশ পুলিশ। কর্মকর্তা বলছেন, এগুলো ফাঁস হওয়ার ফলে পুলিশের তদন্ত কাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর সঙ্গে পারস্পরিক আস্থা বিনিময়ের ক্ষেত্রে সংকট তৈরি করছে। ওই ছবিটিতে বোমার রক্তমাখা টুকরো, ব্যাটারি এবং বিস্ফোরক জাতীয় বস্তু দেখা যায়।

নিউ ইয়র্ক টাইমস বলছে, বোমাটি তুলনামূলক উচ্চক্ষমতাসম্পন্ন। এছাড়া হামলার বেশকিছু তথ্য মার্কিন বিভিন্ন সূত্র মারফত প্রকাশ করা হয়েছে। বিষয়টি ব্রিটিশ কর্তৃপক্ষ মোটেই পছন্দ করেনি। আজ বৃহস্পতিবার ন্যাটোর সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তথ্য ফাঁসের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেন, ব্রিটিশ পুলিশ অনুসন্ধান সংক্রান্ত কার্যক্রমের স্বার্থে তথ্যের ক্ষেত্রে তারাই নিয়ন্ত্রণ রাখতে চায় । ফলে এটা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হলে সেটা অবশ্যই বিরক্তিকর।

এদিকে ম্যানচেস্টার অ্যারেনাতে আত্মঘাতী হামলাকারী সালমান আবেদীর বাবা এবং ভাইকে লিবিয়ায় আটক করা হয়েছে। তার আরেক ভাইকে ম্যানচেস্টার থেকেই আটক করা হয়। সব মিলিয়ে ব্রিটেনের পুলিশ মোট সাতজনকে আটক করেছে।

হামলাকারী সালমান আবেদীর বিষয়ে তথ্য প্রকাশ করায় এর আগে যুক্তরাষ্ট্রের প্রতি বিরক্তি প্রকাশ করেন অ্যাম্বার রাড। ‘এমনটা আর কখনোই ঘটা উচিত নয়’ বলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশের ধারণা গত সোমবার রাতের ওই হামলার পেছনে একটি নেটওয়ার্ক কাজ করেছে। নিরাপত্তা বাহিনীর বিশ্বাস, হামলায় ব্যবহৃত বিস্ফোরক হামলাকারীর নিজের তৈরি নয়। বোমার তৈরির সূত্র খুঁজে বের করতে তাদের জোর তৎপরতা চলছে।

এদিকে মার্কিন গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডে যার কনসার্ট শেষ হতে না হতেই ওই বিস্ফোরণ, তিনি তার ইউরোপ ট্যুর বাতিল ঘোষণা করেছেন। তার আরো কয়েকটি কনসার্টের কথা থাকলেও ম্যানচেস্টার হামলার পর তিনি ফ্লোরিডায় তার বাড়িতে ফিরে গেছেন।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...