Don't Miss
Home / আজকের সংবাদ / রজনীকান্তের ‘কাবালি’ নিয়ে ভারতে তোলপাড়

রজনীকান্তের ‘কাবালি’ নিয়ে ভারতে তোলপাড়

Kabali-3

এমএনএ বিনোদন ডেস্ক : রজনীকান্তের সিনেমা মানেই ভারতজুড়ে তোলপাড়। সর্বশেষ তার অভিনীত ‘লিঙ্গ’ ছবিটিকে ঘিরেও তার ভক্ত অনুরাগীদের পাগলাগি লক্ষ্য করা গেছে। মুক্তির দোরগোড়ায় ‘কাবালি’ ছবিটি নিয়েও তার ব্যতিক্রম নয়। তবে গোটা ভারতের মধ্যে তার ভক্ত অনুরাগিদের সবচেয়ে বেশি পাগলামি দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে।

Kabali-1

ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্ত। বিশেষ করে দক্ষিণ ভারতে অভিনেতা রজনীকে ‘দেবতা’ হিসেবে জ্ঞান করা হয়। আর এই তুমুল জনপ্রিয় মানুষটির নতুন ছবি ‘কাবালি’ মুক্তি পাচ্ছে আগামীকাল ২২ জুলাই শুক্রবার। আশ্চর্য হলেও সত্য যে রজনীকান্তের ছবিটি প্রথম দিনে দেখতে এরইমধ্যে আগামীকাল শুক্রবার দক্ষিণ ভারতের একাধিক অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

Kabali-02

হলিউড রিপোর্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভারতে রজনীকান্তের নতুন সিনেমা ‘কাবালি’ নিয়ে তুমুল আগ্রহ মানুষের মনে। বিশেষ করে প্রথম দিনে প্রেক্ষাগৃহে গিয়ে ‘কাবালি’ দেখতে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে বিভিন্ন অফিস আদালতের কর্মচারিদের মধ্যে। স্বপ্রণোদিত হয়েই অনেক অফিস মালিক আগামীকাল শুক্রবার কর্মচারিদের ছুটি ঘোষণা করেছেন। কারণ অতীতে রজনীর সিনেমা মুক্তির সময় কর্মচারিদের অফিস কামাই দেয়া থেকেই নাকি এ শিক্ষা নিয়েছেন।

Kabali-01

শুধু তাই না, আরো আশ্চর্যের বিষয় হলো ‘কাবালি’ দেখতে অনেক অফিস শুধু ছুটিই দিচ্ছে না বরং ছবিটি দেখার টিকেটের মূল্যও কর্মচারিদের হাতে তুলে দিয়েছে। এমন উৎসবমুখর দৃশ্য সাধারণত দূর্গা পূজায় লক্ষ্য করা যায়। কিন্তু রজনীর সিনেমায় নিয়ে মানুষের এমন আগ্রহ সত্যিই বিমোহিত করে!

Kabali-03

Kabali-2টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে রজনীর ‘কাবালি’ নিয়ে দক্ষিণ ভারতে মানুষের উৎসবমুখরতা নিয়ে বলা হয়, অতীতে রজনীর সিনেমা মুক্তির দিন অফিস আদালতে কর্মচারির উপস্থিতি একেবারেই থাকেনি। মুক্তির আগেই এদিনকে ঘিরে কর্মচারিরা অসুস্থতা কিংবা কোনো ছুতা দেখিয়ে ছুটির আবেদন করেন। এদিন প্রায় অফিস ফাঁকা থাকে। এমনকি কর্মচারিদের মোবাইল ফোনও এদিন বন্ধ থাকতে দেখো গেছে। আর তাই এমন পরিস্থিতি এড়াতেই অনেক অফিস মালিক স্বেচ্ছায় এবার কর্মচারিদের ছুটি দিলেন। এমনকি সাথে রজনীর কাবালি দেখার টিকেটও!

প্রসঙ্গত, বয়স হয়ে যাওয়ায় বেছে বেছে সিনেমা করছেন রজনীকান্ত। তাই আগের চেয়ে এখন খুব কম সিনেমায় দেখা মেলে তার। ‘কাবালি’ ছাড়াও চলতি বছরে আরো একটি সিনেমায় অভিনয় করছেন রজনীকান্ত। তামিল নির্মাতা এস শঙ্করের জনপ্রিয় ‘রোবট’-এর সিক্যুয়াল ‘রোবট-২’-এ অভিনয় করছেন তিনি। ২০১০ সালে মেয়ের বয়সী ঐশ্বরিয়া রাই অভিনীত ‘রোবট’ ছবিটি বেশ আলোচিত ও বক্স অফিসে তুমুল বাণিজ্য করতে সমর্থ হয়। আর এইজন্যই ছবির প্রযোজক এবার আরো বিশাল বাজেট বিনিয়োগ করছেন এই সিনেমার জন্য। আর এই সিনেমায় রজনীকান্তের সাথে প্রথমবার দেখা যাবে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে।

রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ছবি ‘কাবালি’ -এর অফিসিয়াল টিজার দেখতে এখানে ক্লিক করুন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...