Don't Miss
Home / অর্থনীতি / রমজানে অফিস-ব্যাংক চলছে নতুন সূচিতে, প্রজ্ঞাপন জারি
এহছানুল হক মিলন - 2

রমজানে অফিস-ব্যাংক চলছে নতুন সূচিতে, প্রজ্ঞাপন জারি

এমএনএ প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত (১৫ মিনিট) জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

বৃহস্পতিবার থেকেই সারাদেশের সকল অফিস-আদালত ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে নতুন সূচি কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে।

রমজান মাসে আদালতের বিচারিক কার্যক্রম চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আদালতের প্রশাসনিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। আদালত প্রাঙ্গণেও দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি কার্যকর থাকবে।

এ ছাড়া ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ ও সংশ্লিষ্ট আইন বিবেচনায় নিজ নিজ সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...