Don't Miss
Home / আজকের সংবাদ / রাষ্ট্রপতি আজ ‘শিল্পকলা পদক’ প্রদান করবেন

রাষ্ট্রপতি আজ ‘শিল্পকলা পদক’ প্রদান করবেন

এমএনএ রিপোর্ট : দেশের শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আজ সাত গুণীজনকে ‘শিল্পকলা পদক’ প্রদান করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পদকপ্রাপ্তদের ১ লাখ টাকার চেক, স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হবে।

যন্ত্রসংগীত, নৃত্যকলা, ফটোগ্রাফি, চারুকলা, লোকসংস্কৃতি, নাট্যকলা ও সংগীতশিল্পে অবদানের জন্য সাতজন গুণী শিল্পীকে এ পদক দিয়ে সম্মানিত করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সাত বিভাগে এ বছর পদক পেয়েছেন- নৃত্যকলায় মোঃ গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চিত্রকলায় কালিদাস কর্মকার, কণ্ঠ সংগীতে মিতা হক, যন্ত্র সংগীতে পণ্ডিত পবিত্র মোহন দে, লোক সংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান ও নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ।

পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ক্ষেত্র ১২টি। ক্ষেত্রসমূহ হচ্ছে- কণ্ঠ সংগীত, যন্ত্র সংগীত, নৃত্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র, সৃজনশীল সংগঠক, সংস্কৃতি গবেষক ও লোক সংস্কৃতি। তবে প্রতিবছর এর মধ্য থেকে সাতটি বিষয়ে এ পদক প্রদান করা হয়ে থাকে। প্রতিবছর কমিটি বিষয়সমূহ নির্বাচন করে থাকে।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত থাকবেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...