Don't Miss
Home / রাজনীতি / রাষ্ট্রপতির সংলাপে কাল অংশ নিবেন আওয়ামী লীগের যে ১০ নেতা
মো. আবদুল

রাষ্ট্রপতির সংলাপে কাল অংশ নিবেন আওয়ামী লীগের যে ১০ নেতা

এমএনএ রাজনীতি ডেস্ক : নতুন নির্বাচন কমিশন গঠন ​নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশ নিতে প্রতিনিধি দল চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় ১০ জনের প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। তবে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কমও হতে পারে।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ২০ ডিসেম্বর শুরু হওয়া সংলাপে এ পর্যন্ত ৩২টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, জেএসডিসহ কয়েকটি দল সংলাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...