Don't Miss
Home / হোম স্লাইডার / রিজওয়ানের জন্য তর সইছে না সারাহর
মোহাম্মদ রিজওয়ান

রিজওয়ানের জন্য তর সইছে না সারাহর

এমএনএ খেলাধুলা ডেস্ক : বছরটা দারুণ কেটেছে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানের। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি এক বছরে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। আর এবার কাউন্টি ক্রিকেট খেলতে সাসেক্স ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন পাকিস্তানের আলোচিত খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান। তার সাসেক্সে যোগ দেওয়ার পর ইংল্যান্ডের নারী ক্রিকেটার সারাহ টেইলরের তর সইছেনা রিজওয়ানের থেকে শেখার জন্য।

এদিকে সাসেক্সের সঙ্গে চুক্তি করে রিজওয়ান বলেন, আমি ঐতিহাসিক সাসেক্সের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত ও অনেক উত্তেজিত। আমি এই ক্লাব সম্পর্কে অতীতে অনেক ভালো কিছু শুনেছি। মনে হয় এটা সব সময় আমার কাছের কিছু।চলতি বছরটি মোহাম্মদ রিজওয়ানের জন্য ছিল স্বপ্নের মতো। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন তিনি। এ বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে দুই হাজার রান করার রেকর্ড গড়লেন পাকিস্তানের এই ব্যাটার।

সাসেক্সের সঙ্গে চুক্তি হওয়ার পর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক তারকা সারাহ টেইলর। মেয়েদের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই উইকেটরক্ষক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলেন সাসেক্স নারী দলে। রিজওয়ানকে নিয়ে টুইটারে সারাহ লিখেছেন, ‘রিজওয়ানের কাছ থেকে শেখার জন্য তর সইছে না, সাসেক্সের জন্য এটা সেরা চুক্তি।’আগামী বছর অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান। সেই সফর শেষে ইংল্যান্ডে পাড়ি জমাবেন রিজওয়ান। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশির ভাগ ও টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটাই খেলবেন তিনি।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...