Don't Miss
Home / আন্তর্জাতিক / রেকর্ড ভেঙে বিশাল জয়, মুখ্যমন্ত্রীই থাকছেন মমতা
মমতা

রেকর্ড ভেঙে বিশাল জয়, মুখ্যমন্ত্রীই থাকছেন মমতা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর ভাগ্য ফিরেছে। আবারও ক্ষমতায় থাকছেন তিনি। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতার জয়ী হওয়া ছাড়া বিকল্প ছিল না। যদিও তার জয়ী হওয়া নিয়ে সংশয় ছিল না তৃণমূল কংগ্রেসের। তাদের ভাবনা ছিল ভোটের ব্যবধান। এবার সেটিও সফল হলো। ভবানীপুরে ৫৮ হাজার ৩৮৯ ভোটে জিতলেন মমতা।

ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন মমতা ব্যনার্জী। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর)। আজ রোববার (৩ অক্টোবর) ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হলো।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা আর থাকতে পারছেন কি-না এনিয়ে বেশ কিছুদিন ধরেই শোরগোল চলছিল। সেই ভাবনার অবসান ঘটলো আজ।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়ে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮,৭১৯ ভোটের ব্যবধানে।২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। ভবানীপুরে এ বার মোট প্রার্থীর সংখ্যা ১২। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

x

Check Also

শনিবার ১০টা পর্যন্ত ৭ ফ্লাইটে ২,৮১২ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন

এমএনএ প্রতিবেদক শনিবার সকাল পর্যন্ত হজযাত্রার প্রথম দিনের অগ্রগতি বেশ জোরেশোরেই শুরু হয়েছে। উদ্বোধনের পর ...