Don't Miss
Home / আজকের সংবাদ / রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাচ্ছেন কূটনীতিকরা

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাচ্ছেন কূটনীতিকরা

এমএনএ রিপোর্ট : মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে না পেরে দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দেখতে যাবেন ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা।

আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এশিয়ার দেশগুলোর কূটনীতিকদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের পর পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আগামী বুধবার কূটনীতিকদের কক্সবাজার নিয়ে যাওয়া হবে।

চলমান রোহিঙ্গা সঙ্কট ও এ বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এই ব্রিফিং হয়। আজকের ব্রিফিংয়ে আসিয়ানভুক্ত দেশ, দূর প্রাচ্যের দেশসমূহ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। তবে মিয়ারমানকে এ ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে গত রোববার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এই সঙ্কট সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।

গত ২৪ আগস্ট রাতে কয়েকটি পুলিশ ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। অভিযানের মুখে প্রাণে বাঁচতে দলে দলে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চার দশকে ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার ভার বাংলাদেশ বহন করে চলেছে। এরমধ্যে এই দফায় আরও তিন লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...