Don't Miss
Home / আজকের সংবাদ / শনাক্ত মৃত্যু দুটোই বেড়েছে ২৪ ঘন্টায় শনাক্ত মৃত্যু দুটোই বেড়েছে ২৪ ঘন্টায়

শনাক্ত মৃত্যু দুটোই বেড়েছে ২৪ ঘন্টায় শনাক্ত মৃত্যু দুটোই বেড়েছে ২৪ ঘন্টায়

এমএনএ সংবাদ ডেস্ক : দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৫৬তম দিনে গত ২৪ ঘণ্টায় নতুন ১১ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৩৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষায় ৪৭০ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩১ লাখ ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯ লাখ ১৮ হাজার ১৭৯টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ১৮ হাজার ২৬৮টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৭৪৩ জনসহ মোট ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১১ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৩৯৫। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ৩৪৯ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৬৩ শতাংশ এবং ২ হাজার ৪৬ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৩৭ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১১ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ২ জন এবং ষাটোর্ধ্ব ৯ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৭ জন ও চট্টগ্রাম বিভাগে ৪ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১১ কোটি ৩৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ কোটি ৯১ লাখের বেশি।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...