Don't Miss
Home / আইন আদালত / শেখ হাসিনা হত্যা চেষ্টাকারীদের বিভিন্ন মেয়াদে শাস্তির রায়

শেখ হাসিনা হত্যা চেষ্টাকারীদের বিভিন্ন মেয়াদে শাস্তির রায়

এমএনএ সংবাদ ডেস্ক :  সাতক্ষীরায় আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-সহ ৫০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে তিনজনকে সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের অনধিক দুই বছর করে সাজা দেওয়া হয়।

আজ(৪ ফেব্রুয়ারী)  বৃহস্পতিবার সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৩৪ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা গাড়ি বহর নিয়ে সাতক্ষীরা থেকে মাগুরা যাওয়ার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার হন।

ওই ঘটনায় করা মামলা প্রথম দফায় খারিজ হয়ে যাওয়ার পর নতুন করে ২০১৪ সালে পুনরুজ্জীবিত হয়। তাতে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...