Don't Miss
Home / আজকের সংবাদ / সংসদে বিল পাসের মধ্য দিয়ে অটোপাস আইনি স্বীকৃতি পেলো

সংসদে বিল পাসের মধ্য দিয়ে অটোপাস আইনি স্বীকৃতি পেলো

এমএনএ সংবাদ ডেস্ক :  জাতীয় সংসদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিলের সংশোধনী ২০২১ পাস হয়েছে। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাসকে স্বীকৃতি দিয়ে ফল প্রকাশে কোন বাধা থাকলো না।

জাতীয় সংসদে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বাধা দূর করতে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সংশোধনী বিল’ ২০২১ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। বিলটির উপর জনমত যাচাই এবং সংশোধনীর প্রস্তাব দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা এর সমালোচনা করেন।

শিক্ষামন্ত্রী এই বিল পাসের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুত রয়েছে পাস হলেই তা প্রকাশ করা হবে। পরে কণ্ঠভোটে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সংশোধনী বিল ২০২১ জাতীয় সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী মনে করেন, অটোপাসের মাধ্যমে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না।

এগারোটি শিক্ষাবোর্ডের প্রায় পৌনে চৌদ্দ লাখ শিক্ষার্থী গেল বছরের পহেলা এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসার কথা ছিলো। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের অতিমারী শুরু হওয়ায় পর সংক্রমণ এড়াতে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। পরে পরীক্ষা ছাড়াই ফলাফল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...