Don't Miss
Home / আইন আদালত / সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিলেন হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিলেন হাইকোর্ট

এমএনএ প্রতিবেদক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২২ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তার পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...