Don't Miss
Home / হোম স্লাইডার / সময় বাড়ল এইচএসসি শিক্ষার্থীদের
এইচএসসি

সময় বাড়ল এইচএসসি শিক্ষার্থীদের

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য আবারও সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৪ অক্টোবর) থেকে শিক্ষার্থীদের ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। এসএমএস পাওয়া শিক্ষার্থীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবেন।

শনিবার (২৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সেই সঙ্গে ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার ওই প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে সময় বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের আবারও ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। শেষ হবে ৩০ ডিসেম্বর।
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...