Don't Miss
Home / আইন আদালত / সাবেক উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এমএনএ প্রতিবেদক

সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-এর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তাঁর বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন

সিআইডির উপপরিদর্শক মো. আবদুল হান্নান আদালতে আবেদন করেন, যেখানে উল্লেখ করা হয় যে মোয়াজ্জেম হোসেন দায়িত্বে থাকাকালীন তদবির-বাণিজ্য, টেন্ডার কারসাজি এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, এসব অর্থ অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত অব্যাহত রয়েছে।

তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কা থেকে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁর বিদেশযাত্রা নিষিদ্ধ করা জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...