Don't Miss
Home / আজকের সংবাদ / সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ অবনতি বাংলাদেশের

সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ অবনতি বাংলাদেশের

এমএনএ রিপোর্ট : বিশ্বে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। গত বছর তালিকায় ১১০তম অবস্থানে থাকা বাংলাদেশ এবার ১১৫তম অবস্থানে নেমে এসেছে।
গতকাল বুধবার জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে। আগামী ২০ মার্চ বিশ্ব সুখী দিবসকে সামনে রেখে ১৭২ পৃষ্ঠার এ প্রতিবেদনটি প্রকাশ করা হল।
এবার এই তালিকায় স্থান পেয়েছে ১৫৬টি দেশ। গত বছর ১৫৫টি দেশ স্থান পেয়েছিল। ছয়টি মানদণ্ডকে বিবেচনায় নিয়ে বিশ্বের এই সুখী দেশের এ তালিকাটি তৈরি করা হয়। সেগুলো হলো- মাথাপিছু মোট দেশজ উৎপাদন, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও দুর্নীতির অনুপস্থিতি বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শ্রীলংকা ১১৬তম, পাকিস্তান ৭৫তম, নেপাল ১০১তম, ভুটান ৯৭তম ও মিয়ানমার ১৩০তম অবস্থানে রয়েছে।
এছাড়া সুখী দেশের তালিকায় ভারত পিছিয়ে ১১ ধাপ। গতবার ১২২তম থাকা ভারত এবার ১৩৩তম অবস্থানে রয়েছে। এক্ষেত্রে ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুখী দেশের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। দেশটি ৭৫তম স্থান দখল করতে পেরেছে। এ তালিকায় ভারতের অবস্থান ১৩৩তম, নেপাল ১০১ এবং শ্রীলঙ্কা ১১৬তম। গত বছর ভারত ১২২তম, নেপাল ৯৯ এবং শ্রীলঙ্কা ১২০তম অবস্থানে ছিল।
এবার বিশ্বে সবচেয়ে সুখী দেশের তালিকায় স্থান পেয়েছে স্ক্যান্ডিনেভিয়ান ফিনল্যান্ড। এক ধাপ অবনতি হয়ে দ্বিতীয় স্থানে স্ক্যান্ডিনেভিয়ানের আরেক দেশ নরওয়ে। গতবছর দেশটি শীর্ষ সুখী দেশ ছিল। এবার তৃতীয় ডেনমার্ক, চতুর্থ আইসল্যান্ড, পঞ্চম সুইজারল্যান্ড, ষষ্ঠ নেদারল্যান্ডস, সপ্তম কানাডা, নিউজিল্যান্ড অষ্টম, সুইডেন নবম আর অস্ট্রেলিয়া ১০ম সুখী দেশ।
যুক্তরাষ্ট্রও এবার চার ধাপ পিছিয়েছে। যুক্তরাষ্ট্র সুখী দেশের তালিকায় ১৮ তম অবস্থানে রয়েছে। তবে যুক্তরাজ্য আগের অবস্থানেই রয়েছে, দেশটির অবস্থান ১৯তম। এছাড়া জার্মানি ১৫তম, সিঙ্গাপুর ৩৪তম ও ফ্রান্স ২৩তম সুখী দেশের তালিকায় রয়েছে।
এবার সবচেয়ে কম সুখী দেশ আফ্রিকার বুরুন্ডি। প্রতি বছর ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস সামনে রেখে মার্চে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০১২ সাল থেকে এ প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...