Don't Miss
Home / অর্থনীতি / সোনার দাম আবারও বাড়ল

সোনার দাম আবারও বাড়ল

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : তিন সপ্তাহের ব্যবধানে তিন সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার নিয়ে গত দেড় মাসে চতুর্থ দফায় বাড়ল অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম।

আগামী সোমবার থেকে সনাতনী পদ্ধতিসহ অন্যান্য ক্যারেটের প্রতি ভরি সোনা এক হাজার ২২৫ টাকা করে বাড়ছে।

আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে।

এতে বলা হয়েছে, সোনার দাম বাড়ায় ভালো মানের সোনার ভরি দাঁড়াচ্ছে ৪৩,৭৪০ টাকা। সোনার পাশাপাশি রুপার দাম ভরিতে ৫৮ টাকা বাড়িয়েছে সমিতি।

Gold-4

সর্বশেষ গত ১৩ জানুয়ারি সোনা-রুপার দাম বাড়িয়েছিল বাজুস।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ১৯০ টাকা দরে।

গত ১৩ ফেব্রুয়ারি থেকে আগামীকাল রবিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ৪৪ হাজার ৯৬৫ টাকা রয়েছে।

আগামী সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৪২ হাজার ৮৬৫ টাকার বদলে ৪৪ হাজার ৯০ টাকা দরে বিক্রি হবে।

আর ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৩৭ হাজার ৪৪১ টাকায়। আগামীকাল রবিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম থাকবে ৩৬ হাজার ২১৬ টাকা।

আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৫ হাজার ১৩৬ টাকার বদলে আগামী সোমবার থেকে বিক্রি হবে ২৬ হাজার ৩৬১ টাকায়।

এদিকে সোনার পাশাপাশি আগামী সোমবার থেকে বাড়বে রুপার দামও। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম এখন রয়েছে এক হাজার ৫০ টাকা। নতুন মূল্য অনুযায়ি তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়। অর্থাত্ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।

x

Check Also

যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন ডলারের উড়োজাহাজ চুক্তি করছে বিমান

বিশেষ প্রতিনিধি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের শীর্ষ বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল ...