স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের শ্রদ্ধা নিবেদন
Posted by: News Desk
January 10, 2018
এমএনএ রিপোর্ট : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের নেতৃবৃন্দ আজ সকালে ধানমন্ডি ৩২নং এ অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. সরকার মো: আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, সহ-সম্পাদক কৌশিক আহমেদ ও তুষার আব্দুল্লাহ-সহ সংগঠনটির অনান্য জেষ্ঠ্য নেতৃবৃন্দ পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ।
বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে করাবন্দী ছিলেন এবং স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ই জানুয়ারী দেশবাসীর উত্তাল আবেগের মধ্য দিয়ে তিনি কারামুক্ত হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসেন । তিনি ফিরে আসেন সেই দেশে যে দেশ তার নেতৃত্বে ‘বাংলাদেশ’ নামে একটি নতুন পরিচয় খুঁজে পায়। তখন থেকেই এই দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
১৯৭১ সালে নয় মাসের সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্য দিয়েই বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। জাতির পিতা নিজেই তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’- এ জার্নি ফ্রম ডার্কনেস টু লাইট হিসেবে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের জেষ্ঠ্য নেত্রীবৃন্দদের নিয়ে ধানমন্ডি ৩২নং এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
অতপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা মহানগর ছাত্রলীগ (উত্তর ও দক্ষিণ), মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কৃষক লীগ, তাঁতিলীগ, স্বাধীণতা চিকিৎসক পরিষদ, মহানগর মহিলা যুবলীগ, বাংলাদেশ পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী লীগ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, জগন্নাথ ছাত্রলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, মুক্তিযোদ্ধা কল্যাণ পুনর্বাসন সোসাইটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সমিতি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, কেন্দ্রীয় যুবলীগ, কেন্দ্রীয় যুব শ্রমিক লীগ, বাংলাদেশ হকার্স লীগ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।
দিবসে পেশাজীবী লীগের প্রত্যাবর্তন বদেশ নিবেদন শ্রদ্ধা বঙ্গবন্ধু 2018-01-10