Don't Miss
Home / আজকের সংবাদ / হাতিরঝিলে আজ সন্ধ্যার পর জনসাধারণের প্রবেশ নিষেধ

হাতিরঝিলে আজ সন্ধ্যার পর জনসাধারণের প্রবেশ নিষেধ

এমএনএ সংবাদ ডেস্ক :  করোনা পরিস্থিতির কারণে এবারের থার্টিফার্স্ট নাইট উদযাপনে জনগনকে বিরত রাখতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরই হাতিরঝিলে যানবাহন ও জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। এটি বলবৎ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, করোনার কারণে রাজধানীর কোথাও থার্টিফার্স্ট নাইট উদযাপন হবে না।
হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।  হাতিরঝিলের সব কয়টি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে।

x

Check Also

দিল্লি বিমানবন্দরে অপেক্ষায় রাখার প্রতিবাদে ফিরে এসেছি: জাহেদ উর রহমান

এমএনএ প্রতিবেদক ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক ...