Don't Miss
Home / রাজনীতি / ১/১১’র কুশীলব সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ চৌধুরী গ্রেপ্তার

১/১১’র কুশীলব সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ চৌধুরী গ্রেপ্তার

এমএনএ প্রতিবেদক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তার বিরুদ্ধে পল্টন থানায় দায়ের হওয়া একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এ মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন, যেখানে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া ফেনীতে আরও তিনটি এবং ডিএমপিতে পাঁচটি মামলাসহ মোট আটটি মামলা তদন্তাধীন রয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন।

ডিবি প্রধান আরও জানান, বনানী, পল্টন, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। পল্টন থানার মানবপাচার মামলায় তিনি তৃতীয় নম্বর এজাহারভুক্ত আসামি, যেখানে মোট ১০১ জন আসামি রয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সর্বশেষ তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে ক্যান্টনমেন্ট থানার সহায়তায় তাকে আটক করা হয়।

এক-এগারোর সময় তার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ডিবি নির্দিষ্ট মামলার ভিত্তিতে তদন্ত করে থাকে। বিদ্যমান মামলাগুলোতে তার সম্পৃক্ততা যাচাই করা হবে।

মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগে কত অর্থ বিদেশে পাচার হয়েছে—এ বিষয়ে তিনি জানান, বিষয়টি বর্তমানে সিআইডি ও দুদকের তদন্তাধীন, এ বিষয়ে ডিবির কাছে নির্দিষ্ট তথ্য নেই।

এক-এগারোর সময় রাজনৈতিক নেতাদের নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা আইনি সহায়তা নিতে পারেন, এবং তদন্তে প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...