Don't Miss
Home / আজকের সংবাদ / ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

এমএনএ প্রতিবেদক

দেশের আরও ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন, ইয়াছিন ফেরদৌস মুরাদ (ঢাকা), মিজানুর রহমান চৌধুরী (নীলফামারী), এ কে এম মমিনুল হক (লালমনিরহাট), মোহাম্মদ জহুরুল ইসলাম (পাবনা), মোস্তাফিজুর রহমান আলেক (নড়াইল), নজরুল ইসলাম মোল্লা (বরগুনা), মো. সিরাজুল হক (জামালপুর), চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী (গাজীপুর), জামিলুর রশিদ খান (মানিকগঞ্জ), তোফাজ্জল হোসেন (নরসিংদী), মো. আফজাল হোসেন খান পলাশ (ফরিদপুর), আহমেদ আলী (হবিগঞ্জ), এ কে এম সলিম উল্যা সেলিম (চাঁদপুর) এবং অধ্যাপক এম এ খালেক (ফেনী)।

এর আগে গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...