Don't Miss
Home / জাতীয় / ২০২২ সালের জুনের মধ্যে পদ্মাসেতু খুলে দেয়া হবে : মন্ত্রীপরিষদ সচিব

২০২২ সালের জুনের মধ্যে পদ্মাসেতু খুলে দেয়া হবে : মন্ত্রীপরিষদ সচিব

এমএনএ জাতীয় ডেস্ক : ২০২২ সালের জুন মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে ,এমন আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার অর্থ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পদ্মা সেতুর শেষ স্প্যান বসার কথা তুলে ধরে আনোয়ারুল ইসলাম বলেন, আজ পদ্মাসেতুর শেষ স্প্যানটি বসেছে। এই সেতু এখন বাস্তব। ২০২২ সালের জুনের মধ্যে এই সেতু খুলে দেয়া হবে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি আট বছর সেতু বিভাগের সচিব ছিলাম। ফলে আমি এখনও এর দেখাশোনা করে থাকি।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ডিসেম্বরে মূল সেতুর নির্মাণ ও নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে বসানো হয় প্রথম স্প্যান। আজ দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...