এমএনএ জাতীয় ডেস্ক : সুরক্ষা অ্যাপ আপডেট করার জন্য আইসিটি বিভাগ ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। আপটেড সম্পন্ন করা হলেই বুস্টার ডোজের জন্য আবেদন করা যাবে। এপর মেসেজ গ্রহণ সাপেক্ষে নিজ কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ৪ কোটি ৬৩ লাখ ভ্যাকসিন মজুদ আছে। ৩১ মার্চ নাগাদ ১৬ কোটি ৮৫ লাখ ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে। জুন পর্যন্ত ৩ কোটি ৫৯ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন লাগবে।তিনি আরও বলেন, জুন পর্যন্ত ৩ কোটি ৫৯ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন লাগবে। জানুয়ারিতে লাগবে ৪৩ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
