Don't Miss
Home / রাজনীতি / ৫ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করবে বিএনপি
৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে

৫ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করবে বিএনপি

এমএনএ রাজনীতি ডেস্ক : ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে ‘একতরফা ও ভোটার শূন্য নির্বাচন’ আখ্যা দিয়ে ঢাকাসহ জেলা সদরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) দলটি প্রতিবাদী এই কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ঢাকায় এই কর্মসূচি বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করবে।

রিজভী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটার শূন্য নির্বাচন করেছে আওয়ামী সরকার। সেখানে ভোটারদের উপস্থিতি ছিল না। অথচ এই সরকার গায়ের জোরে, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব না দিয় একতরফাভাবে গণতন্ত্রকে হত্যা করে যাচ্ছে।’

আওয়ামী লীগকে গণতন্ত্র হত্যার নিষ্ঠুর কসাই উল্লেখ করে তিনি বলেন, ‘এটা এখন থেকে না, আরও অনেক দিন আগে থেকেই। তাই আগামীকাল ৫ জানুয়ারি ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে।’এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে হত্যা করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন রিজভী।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...