Don't Miss
Home / আজকের সংবাদ / অপরাজনীতিকে আমরা বিদায় করতে চাই : খালেদা জিয়া

অপরাজনীতিকে আমরা বিদায় করতে চাই : খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।’

আজ রবিবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক টুইটে খালেদা জিয়া এ কথা বলেন।

গতকাল শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আর এই তল্লাশির প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন। অন্যায়ভাবে এ অভিযান চালানো হয়েছে অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রবিবার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...