Don't Miss
Home / আজকের সংবাদ / ‘অ্যান্ড্রয়েড ও’ অপারেটিং সিস্টেমে আসছে নোকিয়া ৮

‘অ্যান্ড্রয়েড ও’ অপারেটিং সিস্টেমে আসছে নোকিয়া ৮

এমএনএ সাইটেক ডেস্ক : এ মাসের শেষের দিকে ‘অ্যান্ড্রয়েড ও’ অপারেটিং সিস্টেমে নোকিয়া ৮ স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করতে পারে নোকিয়া। নোকিয়া ব্রান্ডের স্মার্টফোন উৎপাদন করার লাইসেন্সধারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ইতোমধ্যে বিভিন্ন জায়গায় নিমন্ত্রনপত্র দিয়েছে।

তবে স্মার্টফোনটি সম্বন্ধে কোন তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে নোকিয়া ৮ স্মার্টফোনের কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
স্মার্টফোনটি গিকবেঞ্চ মোবাইল বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভূক্ত রয়েছে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে।

তালিকাতে ফোনটির নাম ছিল ‘অজ্ঞাতনামা হৃদয়’। স্মার্টফোনটিতে গুগলের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ও’ দেখা গেছে। অপারেটিং সিস্টেমটি নন-ডেভেলপারদের হাতে এখনও পৌছায়নি।

যেহেতু স্মার্টফোনটি ‘অ্যান্ড্রয়েড ও’ অপারেটিং সিস্টেমসহ ১৬ আগস্ট বাজারে আসবে সেক্ষেত্রে খুব শিগগির গোটা বিশ্ব অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ দেখতে পাবে।

গিকবেঞ্চের তালিকায় দেখা গেছে নোকিয়া ৮ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন এমএসএম৮৯৯৮ (কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর) থাকবে। প্রসেসরটির সাথে ৪জিবি র‌্যাম বিদ্যমান। অনলাইনে ছড়ানো আগেকার তথ্যানুযায়ী ফোনটিতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাসহ ৫.৩ ইঞ্চি কিউএইচডি স্ক্রিন আছে। ক্যামেরাতে থাকবে কার্ল জেইস লেন্স।

সংবাদমাধ্যম উইনফিউচার এক প্রতিবেদনে জানায় নোকিয়া ৮ স্মার্টফোনের দাম রাখা হবে ৬৯২ মার্কিন ডলার। ফোনটির দাম দেখেই বোঝা যায় ওয়ানপ্লাস ৫ এবং এলজি জি৬ স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দিতা করবে নোকিয়া। স্মার্টফোনটি ব্লু, স্টিল, গোল্ড/ব্লু, গোল্ড/কপার এই চার রঙে বাজারে আসবে। এটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন স্লটে বাজারে আসবে।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...