Don't Miss
Home / আজকের সংবাদ / আজকের শিশুরাই আগামী দিনের কান্ডারী : মীর মোশাররেফ হোসেন

আজকের শিশুরাই আগামী দিনের কান্ডারী : মীর মোশাররেফ হোসেন

এমএনএ রিপোর্ট : আজকের শিশুরাই আগামী দিনের কান্ডারী। তাই শিশুদের জন্য সকলকে সাদা মনে কাজ করার আহবান জানিয়েছেন মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজ-এর চেয়ারম্যান মীর মোশাররেফ হোসেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে নবোদয় সংঘ আয়োজিত চিত্রাংকন, ছড়া ও কবিতা প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোশাররেফ হোসেন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের কান্ডারী। এই শিশুদের মানসিক বিকাশে সমাজের বিভিন্ন স্থর থেকে আমাদের সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। তাদেরকে জানাতে হবে আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস এবং বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে। যাতে তারা প্রত্যেকেই দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন- আসুন, আমরা আমাদের নিজেদের শিশুদের জন্য হলেও নিজেরা কিছু বদঅভ্যাস ত্যাগ করি। যাতে তারা বড় হয়ে এসব বদঅভ্যাস থেকে নিজেদের দূরে রাখতে পারে এবং নিজেদেরকে সাদা মনের মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

সমাজের বিভিন্ন স্তরের শিশুদের মানসিক বিকাশে নবোদয় সংঘের এরকম প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজ-এর চেয়ারম্যান মীর মোশাররেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইজুল হক শাহাব উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু।

নবোদয় সংঘের সভাপতি নুরুল ইসলাম শাহেদের সভাপতিত্বে অুনষ্ঠান সঞ্চাচলার দায়িত্বে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল হক বাবু । এছাড়াও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সদস্য রাজু আহমেদ, অভিক হাসান ইভেন, গোলাম হায়দার টিটু, মারুফ হোসেন সোহেল, জামাল উদ্দিন মিল্টন, হাবিবুর রহমান তুহিন, আবু মোঃ নাছিম, বদিউজ্জামান বাহাদুর, আকবর হোসেন প্রমুখ।

প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত “ক” শাখা, চতুর্থ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত “খ” শাখা এবং সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত “গ” শাখায় প্রায় শতাধিক প্রতিযোগী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এছাড়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত “ক” শাখা এবং ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত “খ” শাখায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী ছড়া ও কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেষ্ট, বই ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজ-এর চেয়ারম্যান মীর মোশাররেফ হোসেন ও নবোদয় সংঘের সভাপতি নুরুল ইসলাম শাহেদ। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সান্তনা পুরষ্কার হিসেবে বই প্রদান করা হয়।

উল্লেখ্য, নবোদয় সংঘ স্বাধীনতা পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও সমাজসেবা মূলক প্রতিষ্ঠান হিসেবে বহুল পরিচিত। সমাজের বঞ্চিত মানুষদের কল্যানে শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকান্ডে অবদানের প্রচেষ্টা রয়েছে দীর্ঘ চারদশকব্যাপী। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে ব্যাপক অবদান।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...