Don't Miss
Home / আজকের সংবাদ / চিত্রনায়ক শাকিব খানের শুভ জন্মদিন আজ

চিত্রনায়ক শাকিব খানের শুভ জন্মদিন আজ

এমএনএ বিনোদন রিপোর্ট : আজ ২৮ মার্চ ঢালিউডের জনপ্রিয় ব্যস্ততম চিত্রনায়ক শাকিব খানের ৩৯তম শুভ জন্মদিন। মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)-এর পক্ষ থেকে সাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা।

১৯৮৩ সালের ২৮ মার্চে তিনি ঢাকার নারায়ণগঞ্জ জন্মগ্রহণ করেন শাকিব।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। কিন্তু চলচ্চিত্রে পা রেখেই বদলে যায় নাম। হলেন শাকিব খান। যে নামের সঙ্গে এখন জড়িয়ে রয়েছে অগণিত ভক্তদের ভালোবাসা ও প্রত্যাশা। বাবা ছিলেন একজন সরকারী চাকুরীজীবি। মা গৃহিণী। এক ভাই ও এক বোন। ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার। এরপর দর্শকের ভালবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই এখনকার কিং তিনি।

শাকিবের উত্থান ২০১০ সালের দিকে। তারপর থেকে ঢাকাই ছবির প্রধান নায়ক তিনি। তাকে নিয়ে মোটামুটি প্রযোজক-হল মালিকরা টিকে আছেন। অনেক নতুন মুখ আসছে আবার হারিয়েও যাচ্ছেন। তবে শাকিব বহাল তবিয়তে রাজার আসনে বসে আছেন।

হয়তো অনেক সমালোচনা আছে তার অভিনয়, গল্প, চরিত্র বাছাইয়ের, তবু তিনি হাল ধরে আছেন ইন্ডাস্ট্রির। সমসাময়িক প্রায় সব প্রবীন-নবীন নির্মাতার সাথেই কাজ করেছেন তিনি। নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও। দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শাকিবের আরো এক পরিচয় হলো তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন।

শাকিব খান মানেই এখন নতুন কিছু। প্রেক্ষাগৃহে দর্শক মাতানো ছবি। যদিও ক্যারিয়ারের মাঝের সময়টা খুব একটা ভালো করতে পারেননি তিনি। পরে আবার ট্র্যাকে ফিরেছেন। তার ওপর ভক্তদের যে প্রত্যাশা জন্মেছিল তার পুরোটাই পূরণ করেছেন এবং করছেন। প্রতিটি ছবিতেই ভিন্ন লুকে হাজির হচ্ছেন। উপস্থিত হচ্ছেন ফ্যাশনেবল নায়ক হিসেবে। ভক্তদের কাছে নিজের কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ঢালিউড কিং খান উপাধিও।

বর্তমানে এ তারকা যৌথ প্রযোজনায় নির্মিত ছবির শুটিং নিয়ে ঢাকা টু কলকাতা ওড়াউড়ির মধ্যেই রয়েছেন। প্রায় তিন মাস ব্যস্ত ছিলেন ‘নবাব’ ছবির শুটিং নিয়ে। এ ছবির ফাঁকে ‘অহংকার’ নামে দেশীয় একটি ছবির কাজও শেষ করেছেন। তারপর আবারও ব্যস্ত হয়েছেন কলকাতার নাম ঠিক না হওয়া একটি ছবির শুটিং নিয়ে। সম্প্রতি দেশে ফিরে ঢাকার অদূরে নন্দন পার্কে ‘অহংকার’ ছবির কিছু প্যাঁচ ওয়ার্কের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সত্তা’ ছবিটিও।

জানা গেছে, আগামী দুই বছর এ নায়কের হাতে নতুন কোনো ছবির শিডিউল নেই। যৌথ প্রযোজনার বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন খান। যে ছবিগুলোতে নায়িকা হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের নায়িকা শুভশ্রী, কোয়েল মল্লিক ও নুসরাতের মতো নায়িকারা।

এছাড়া ‘বসগিরি’ ছবিটির সিক্যুয়েল বানানোর ঘোষণা দিয়েছেন প্রযোজক। সব মিলিয়ে বৃহস্পতি এখন তুঙ্গে অবস্থান করছে এ নায়কের। এতকিছুর মধ্যে শাকিব ভক্তদের জন্য সুখবর রয়েছে একটি। আজ তার জন্মদিন। জীবনের ৩৮টি বসন্ত পেরিয়ে এসেছেন এ ঢালিউড কিং। কিন্তু দিনটি দেশে উদযাপন করতে পারছেন না তিনি। শুটিংয়ের জন্য গতকাল আবারও কলকাতায় উড়াল দিয়েছেন। দেশে জন্মদিনের কোনো আয়োজন না থাকলেও কলকাতায় শুটিং সেটে কাজের মধ্য দিয়েই দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন শাকিব খান।

এ প্রসঙ্গে কলকাতায় যাওয়ার আগে তিনি বলেন, ‘ইচ্ছা থাকলেও এবার দেশে জন্মদিন পালন করতে পারছি না। কলকাতায় শুটিংয়ে একদিন উপস্থিত না থাকলে শিডিউলে অনেক সমস্যা হবে। ওখানেই হয়তো সাদামাটাভাবে দিনটি উপভোগ করব।’

আবুল খায়ের বুলবুলের পরিচালনায় শাকিবের প্রথম ছবি সবাইতো সুখী হতে চায়। ছবিটির শুটিং চলা অবস্থায় শাকিব খানের সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক-প্রযোজকদের কাছে, এটা ১৯৯৯ সালের কথা। মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা।

১৯৯৯ সালের ২৮ মে অন্তত ভালোবাসা ছবিটি মুক্তি পায়। তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। কিন্তু এ ছবিটি শাকিবকে নায়ক হিসেবে খ্যাতি এনে দিতে না পারলেও পরবর্তীতে বিভিন্ন ব্যবসা সফল সিনেমার কারণে তিনি দ্রুত সবচেয়ে সফল এবং জনপ্রিয় নায়ক হয়ে উঠেন। ২০০৮ সালে নায়ক মান্না মারা যাওয়ার পর ঢালিউড ইন্ডাস্ট্রির অলিখিত সম্রাট হিসেবে নিজের অবস্থান অটুট রেখেছেন তিনি।

গতবছর সম্রাট, বসগিরি, রানা পাগলা, রাজনীতি, শুটারসহ অনেকগুলো বাণিজ্যিক সফল সিনেমা এনে দিয়েছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার সত্তা। হাসিবুর রেজা কল্লোল নির্মিত সিনেমাটি আসছে ৭ এপ্রিল আসছে প্রেক্ষাগৃহে।

x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...