Don't Miss
Home / আজকের সংবাদ / আফগানিস্তানে সেনা অভিযানে ২৭ জঙ্গি নিহত

আফগানিস্তানে সেনা অভিযানে ২৭ জঙ্গি নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় নানগড়হড় প্রদেশে দেশটির সেনা বাহিনীর এক বিশেষ অভিযানে ২৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি টুইটারে এক বার্তায় বলেন, গতকাল বুধবার রাতে খগিয়ানি জেলার পিরাখিলো এলাকায় এ অভিযান চালানো হয়। সেখানে অভিযান চলাকালে বিশেষ বাহিনীর সদস্যরা সন্দেহভাজন আরো সাত জঙ্গিকে গ্রেপ্তার করে। নিহত জঙ্গিদের মধ্যে তালেবানের স্থানীয় আরো চার কমান্ডারের সঙ্গে মোল্লা জাকির নামের স্থানীয় এক নেতা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, আফগান রাজধানী কাবুলের ১২০ কিলোমিটার পূর্বের এ প্রদেশ থেকে সৈন্যরা বিপুল সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগান নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সিনহুয়া।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...