Don't Miss
Home / আজকের সংবাদ / ইতিহাসকে যতই বিকৃতির অপচেষ্টা করা হোক না কেন প্রকৃত ইতিহাস কখনো মুছে ফেলা যায় না- প্রধানমন্ত্রী

ইতিহাসকে যতই বিকৃতির অপচেষ্টা করা হোক না কেন প্রকৃত ইতিহাস কখনো মুছে ফেলা যায় না- প্রধানমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাসকে যতই বিকৃতির অপচেষ্টা করা হোক না কেন প্রকৃত ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, তা প্রমাণিত সত্য। বর্তমান সরকারের আমলে নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারছে, যা তাদের দেশপ্রেমে উদ্ভুদ্ধ করবে।

রোববার মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের নেয়া কয়েকটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে
মুজিববর্ষ ওয়েবসাইট ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলন উদ্বোধন করেন তিনি।

এসময় রাষ্ট্র পরিচলনার সর্বস্তরে বঙ্গবন্ধুর নিপুণ হাতের ছোঁয়ার অস্তিত্ব খুঁজে পান বলে জানান বঙ্গবন্ধু কন্যা। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এসময় গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ নেতৃত্বের অভাবে বিরোধী দলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। এখন বিরোধী দল বলে যে দলগুলো রয়েছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে জনগণের আস্থা ও বিশ্বাসটা তারা অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার। এতে কোনো সন্দেহ নেই

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সংসদের ভূমিকা রয়েছে। কারণ, সংসদ এমন একটা জায়গা, যেখানে জনপ্রতিনিধিরা আসেন এবং জনগণের কথা বলার সুযোগ পান।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন ছিল, একদিন এই বাঙালিদের একটি জাতি হিসেবে স্বাতন্ত্রতা দেবেন এবং স্বতন্ত্র রাষ্ট্র করে দেবেন। তিনি তা করেও ছিলেন। কিন্তু জাতির দুর্ভাগ্য তাকে সপরিবারে হত্যা করা হয়।

তিনি বলেন, জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাঙালির অর্থনৈতিক মুক্তি আনয়নের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই তার সরকার ও দল কাজ করে যাচ্ছে।

স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী এবং সংসদ সদস্য নাবিল আহমেদও অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় উপস্থিত ছিলেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...