Don't Miss
Home / অর্থনীতি / একনেকে উত্থাপিত ১৭ প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা, বেশিরভাগই অনুমোদন: সাকী

একনেকে উত্থাপিত ১৭ প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা, বেশিরভাগই অনুমোদন: সাকী

এমএনএ প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে এবং এর বেশিরভাগই অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, যেখানে ২০২৫-২৬ অর্থবছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হলেও ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব প্রকল্পের অধিকাংশই অনুমোদন পেয়েছে, তবে কিছু প্রকল্প শর্তসাপেক্ষে বিবেচনা করা হয়েছে এবং কয়েকটির বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

জোনায়েদ সাকি আরও জানান, এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করা হবে। কারণ অনেক প্রকল্প এমন অবস্থায় পৌঁছেছে, যেগুলোর প্রয়োজনীয়তা এখন আর আগের মতো নেই।

তিনি বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই স্পষ্ট—ব্যয়ের ক্ষেত্রে সংযমী হতে হবে এবং কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে তা যৌক্তিকভাবে যাচাই করতে হবে। পাশাপাশি, প্রকল্পগুলো দেশের মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা গুরুত্বসহকারে বিবেচনা করতে বলা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

x

Check Also

সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস ...