Don't Miss
Home / প্রচ্ছদ / রংপুর বিভাগ সমিতি, ঢাকা-এর আহ্বায়ক কমিটি গঠন

রংপুর বিভাগ সমিতি, ঢাকা-এর আহ্বায়ক কমিটি গঠন

এমএনএ প্রতিবেদক

গতকাল শনিবার বিকেল ৫টায় রংপুর বিভাগ সমিতি, ঢাকা-এর প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের-এর সভাপতিত্বে এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বাতিল করে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্য থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, আহ্বায়ক কমিটি আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের; সদস্য মনজু আরা বেগম, খালেদা খানম, আব্দুল মতিন সরকার ও রিংকু ঘোষ; সদস্য সচিব এস. এম. আমজাদ হোসেন দীপ্তি।

সভায় উল্লেখ করা হয় যে, পূর্ববর্তী কমিটির অধিকাংশ সদস্য ফ্যাসিস্ট হাসিনা সরকারের ঘনিষ্ঠ হওয়ায় তারা দেশত্যাগ করেছেন। এছাড়া, অবৈধ কমিটির সভাপতি সহ অর্ধেকের বেশি সদস্য পতিত সরকারের সময়ে পালিয়ে যাওয়ায় সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ কারণে প্রতিষ্ঠাতা সদস্যরা পূর্বের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

x

Check Also

একনেকে উত্থাপিত ১৭ প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা, বেশিরভাগই অনুমোদন: সাকী

এমএনএ প্রতিবেদক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে ...