এমএনএ বিনোদন ডেস্ক : একাধিক বিয়ে করার খায়েস ব্যক্ত করলেন বলিউড তারকা কঙ্গনা রেনৌত? তিনি বলেন, কেন নয় বলুন তো? হতেই তো পারে। হলে আপত্তি কোথায়? হুম! এমনটাই মত বলিউড অভিনেত্রী কঙ্গনা রেনৌতের।
বলিউডে প্রথমে আদিত্য পাঞ্চোলি, এর পর অধ্যয়ন সুমন, আর সম্প্রতি হৃত্বিক রোশনের সঙ্গে নাম জড়িয়েছে কঙ্গনার।
হৃতিকের সঙ্গে সম্পর্কের জল তো আদালত পর্যন্তও গড়িয়েছে।
ক্যারিয়ারের খবরের চেয়ে তাঁর ব্যক্তিগত খবরেই চাউর থাকে সিনেপাড়া। ইতিমধ্যে বলিউডে যেন তিনি ঝগড়াঝাঁটির একটি অংশ
হয়ে গেছেন। হৃতিক রোশনের সঙ্গে তাঁর ঝগড়ার খবর বি-টাউনে ছিল সবার মুখে। তিনি কঙ্গনা রেনৌত। অভিনয় দিয়ে পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার মুখ খুললেন বিয়ে নিয়ে।
কঙ্গনার ভাষায়, বিয়ে যদি একবার হয়, তবে বারবার নয় কেন? প্রথমবার বিয়ের পরে দ্বিতীয়বার বিয়েতেও আপত্তি নেই তাঁর। সম্প্রতি একটি ফ্যাশন শোতে ডিজাইনার মানব গঙ্গাওয়ানির পোশাক পরে হেঁটেছেন কঙ্গনা। তখনই বিয়ে নিয়ে এমন মন্তব্য করেন। সেখানেই তিনি বলেন, মানবের সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। আমার প্রথম বিয়ের পোশাক তো ওই ডিজাইন করবে।
এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘প্রথম বিয়ের পোশাক’ মানে কি। একাধিক বিয়ে করতে চান?
উত্তরে তিনি বলেন, কেন নয় বলুন তো? আমার মনে হয়, যদি একটা বিয়ে করতে পারি, তা হলে পরে একের বেশি বিয়েও করতে পারব।
ভবিষ্যতে কঙ্গনা রেনৌতকে বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’-এ দেখা যাবে। ছবিটিতে তাঁর সঙ্গে দেখা যাবে শহীদ কাপুর ও সাইফ আলী খানকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

