এমএনএ জাতীয় ডেস্ক : শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় দেশের সর্ব শেষ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য ।
শুক্রবার দেশে মৃত্যু ২১ জন হলেও আজ মৃত্যু হয়েছে ৩৬ জন।শনিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ১০৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে দঁড়িয়েছে।
আর গত এক দিনে মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ১২৯ জনে দাঁড়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

