Don't Miss
Home / আজকের সংবাদ / কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৩৫

কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৩৫

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪২ জন আহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিবিসিকে এ কথা জানিয়েছেন।

এতে বলা হয়, আজ সোমবার সকালে কাবুলের পশ্চিমাঞ্চলে সরকারি কর্মীদের বহনকারী একটি বাসে আঘাত হানে বোমা বেঁধে রাখা গাড়িটি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, ‘সকালে ব্যস্ত সময়ে আমাদের মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী বাসটিতে গাড়িবোমা হামলা চালানো হয়।’

কিন্তু কী কারণে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। এ হামলার পর পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। যে স্থানে হামলা হয়েছে ওই এলাকাটি হাজারা সম্প্রদায় অধ্যুষিত। ওই এলাকার পাশেই দেশটির সরকারের উপপ্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকিকের বাড়ি। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানজুড়ে তালেবান হামলা বেড়ে যাওয়ার মাঝেই এ ঘটনা ঘটলো।

হামলায় আহত অনেকের অবস্থা গুরুতর জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর থেকে এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রাজনীতিবিদদের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা মনে করি, গাড়িটি মোহাকিকের বাড়ি লক্ষ্য করে ছুটছিল, কিন্তু নিরাপত্তারক্ষীরা তা আটকে দিয়েছে।’

কাবুলের যে এলাকায় এই হামলা চালানো হয়েছে সেটি মূলত শিয়া হাজারা সম্প্রদায়ভুক্তদের বসবাস। জাতিগতভাবে সংখ্যালঘু এই জনগোষ্ঠী এর আগেও বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছে।

এর আগে গত মে মাসের শেষ দিকে কাবুলে এক ট্রাকবোমা হামলায় দেড়শ’রও বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়। ওই হামলাটিও চালানো হয়েছিল সকালের ব্যস্ত সময়ে।

২০০৯ সাল থেকে আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের তথ্য সংগ্রহ কর্মরত জাতিসংঘের মিশন সহযোগী (ইউএনএএমএ) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ১ হাজার ৬৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আর আহত হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...