Don't Miss
Home / সাহিত্যপাড়া / কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি
সৌমিত্র

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

এমএনএ বিনোদন ডেস্কঃ সাড়া দিচ্ছেন না কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ৭২ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বার্তা সংস্থা পিটিআইকে এমন তথ্য নিশ্চিত করেছে সৌমিত্রের চিকিৎসক দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অরিন্দম কর।

৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অরিন্দম কর জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় সৌমিত্রের আচ্ছন্ন অবস্থা বেড়েছে। বিষয়টি কোন পথে চলেছে, তা নিশ্চিত নয় চিকিৎসক দল। তাঁদের ধারণা, কোভিডের ফলে এনসেফেলোপ্যাথির জেরেই এমনটা হচ্ছে। স্টেরয়েড প্রয়োগ ও অন্যান্য প্রচেষ্টায়ও এ মুহূর্তে চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না সৌমিত্র। তাঁর ফুসফুস ও রক্তচাপ ঠিক থাকলেও প্লাটিলেট কমে গেছে। রক্তে বেড়েছে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা।

এর আগে ৬ অক্টোবর করোনায় আক্রান্ত হলে কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় নানাবিধ শারীরিক সমস্যায় ভোগা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। দুবার প্লাজমা থেরাপি দেওয়ার পর করোনামুক্ত হন এই অভিনেতা। এরপর চিকিৎসায়ও বেশ ভালো সাড়া দিচ্ছিলেন সৌমিত্র বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৫৯ সালে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর তিনি সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন। কবি ও আবৃত্তিশিল্পী হিসেবেও তিনি বেশ পরিচিত।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...